জাতীয়

ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ

নিজস্ব প্রতিবেদক : সচিব পদমর্যাদার চুক্তিতে ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নীলুফার আহমেদ। রোববার (২২ নভেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, নীলুফার আহমেদকে আগামী ৫ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও এ সংশ্লিষ্ট সুবিধাসহ প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে আবারও চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফারকে এক বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছিল।

এদিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ময়নুল হকের মেয়াদ আরও দুই বছর বেড়েছে। তিনি অবসরে যাচ্ছেন।

এ জন্য অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা