জাতীয়

রাজধানীতে বেড়াতে এসে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-তুর্কি মুন্না (১৯)। তার গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলায়।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে শাহআলী থানা পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সে গ্রাম থেকে ঢাকায় মিরপুর ১ নম্বর সেকশন এলাকায় নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতের বাসায় এসেছিল।

তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ডেসকো অফিসের পাশের রাস্তা থেকে মুন্নার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মুন্নাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানান শাহ আলী থানার উপ-পরিদর্শক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা