জাতীয়

‘উন্নয়ন কার্যক্রম আমরা ওয়ার্ডভিত্তিক প্রণয়ন করছি’

নিজস্ব প্রতিবেদক : এখন আমাদের উন্নয়ন কার্যক্রম আমরা ওয়ার্ডভিত্তিক প্রণয়ন করছি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আজিমপুরে আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে আমরা দেখছি একটি ওয়ার্ডে কি কি সাধারণ সেবা প্রয়োজন, সেগুলো নিশ্চিত করে আমরা বৃহত্তর স্বার্থে সামগ্রিকভাবে বিবেচনা করছি। আগামীকাল যেহেতু বিশ্ব গণশৌচাগার দিবস, তাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী ২-১ বছরের মধ্যে যেন প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি গণশৌচাগার নির্মাণ হয়।

তাপস বলেন, আমরা ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি, আমাদের প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি, তারা সমীক্ষা করে দেখছেন। প্রত্যেকটা ওয়ার্ডে যেন অন্তত একটি গণশৌচাগার থাকে। যে সকল ওয়ার্ডে জনসংখ্যা বেশি, সাধারণ মানুষের যাতায়াত বেশি সেখানে একের অধিক গণশৌচাগার নির্মাণ করা হবে।

ডিএসসিসি মেয়র বলেন, আজিমপুর আধুনিক নগর মার্কেট ছয়তলা ভবন নির্মাণ করা হবে। এই মার্কেটে ফুড কোর্টসহ অন্যান্য সুবিধাও থাকবে। এটি একটি আধুনিক মার্কেট হবে। মার্কেটের ভিতরে একটি মসজিদ নির্মাণ করা হবে যেন অত্র এলাকার সবাই সেখানে নামায পড়তে পারেন। এই মার্কেটটি আমরা এমনভাবে নির্মাণ করছি যেন কোন ধরনের যানজটের সৃষ্টি না হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা