জাতীয়

জলবায়ুর পরিবর্তন করোনার চেয়ে বড় হুমকি : রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) জানিয়েছে, বিশ্বব্যাপী আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কারণে উষ্ণায়ন বৃদ্ধি করোনাভাইরাস মহামারির চেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব করোনা ভাইরাস মোকাবেলার মতো জলবায়ু পরিবর্তনকেও একই ধরনের গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশ্বকে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) আন্তর্জাতিক ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)-এর নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এমনকি মহামারীর ভয়াবহ প্রকোপের মতো আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ মানুষকে নিস্তার দিবে না। খবর এএফপির।

জেনেভা ভিত্তিক সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন প্রথম মহামারীর ঘোষণা দিয়েছিল, সে সময় থেকে হিসেব করলে ১৯৬০-এর দশকের পর থেকে বিশ্বে শতাধিক বিপর্যয় ঘটেছে এবং সে সকল বিপর্যয়ের বেশিরভাগ ছিল জলবায়ু সম্পর্কিত। ৫ কোটিরও বেশি মানুষ এসব বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আইএফআরসি সেক্রেটারি জেনারেল জগান চাপাগেইন বলেন, কোভিডের অস্তিত্ব এখন অবশ্যই সরাসরি আমাদের পরিবার, বন্ধু, আত্মীয়দের উপর প্রভাব ফেলছে। ইতোমধ্যে ১৩ লাখের বেশি মানুষ মহামারীর ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চলমান বিশ অত্যন্ত মারাত্মক সঙ্কট মোকাবেলা করছে।

তবে তিনি সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, যে আইএফআরসি আশঙ্কা করছে, ‘জলবায়ু পরিবর্তনের ফলে মানবজীবন ও পৃথিবীতে আরও উল্লেখযোগ্য মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে’। চ্যাপাগেইন বলেন , খুব শিগগির কোভিড-১৯ এর এক বা একাধিক ভ্যাকসিন পাওয়ার ক্রমবর্ধমান সম্ভাবনা দেখা দিলেও দুর্ভাগ্যক্রমে জলবায়ু পরিবর্তনের কোনো ভ্যাকসিন নেই।

বিশ্ব উষ্ণায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই পৃথিবীতে মানুষের জীবনকে সত্যিকার অর্থে রক্ষার জন্য আরও অনেক বেশি টেকসই ব্যবস্থা ও বিনিয়োগের প্রয়োজন হবে।’

আইএফআরসি বলেছে , সাম্প্রতিক দশকগুলিতে চরম আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ঘটনাগুলির ফ্রিকোয়েন্সি ও তীব্রতা ইতোমধ্যে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কেবলমাত্র ২০১৯ সালে, বিশ্ব ৩০৮টি দুর্যোগের কবলে পড়ে ।

তাদের মধ্যে ৭৭ শতাংশ জলবাযু বা আবহাওয়া সম্পর্কিত। এসব দুর্যোগে প্রায় ২৪ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। আইএফআরসি আরও জানায়, ১৯৬০- এর দশক থেকে জলবায়ু ও আবহাওয়া সম্পর্কিত বিপর্যয়ের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে তা ১৯৯০ এর দশক থেকে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। খবর এএফপির, সূত্র : বাসস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা