জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মুক্ত ২১৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : ২১৯ বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মরত অবস্থায় সেদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড হয় । বিদেশ ফেরত সেই ২১৯ বাংলাদেশি নাগরিককে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন সর্বোচ্চ আদালত।

করোনা মহামারীতে দণ্ড মওকুফ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় দেশগুলো। কিন্তু দেশে আসার পরও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক মোহাম্মদ সফিউল্লাহ ২১৯ জন বিদেশ ফেরত আসামিকে অব্যাহতি দানের আবেদনসহ প্রতিবেদন দাখিল করেন।

রোববার (১৫ নভেম্বর) প্রতিবেদন গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তার আগে ৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২১৯ বিদেশ ফেরত আসামিকে গত ৪ জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দিত ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে ১৪১ জন, কাতার থেকে ৩৯ জন এবং বাহরাইন থেকে ৩৯ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাজাপ্রাপ্ত হয়ে উল্লিখিত দেশগুলোর কারাগারে ছিলেন বলে পত্র পাওয়া যায়।

করোনা ভাইরাস মহামারীর বিষয়টি বিবেচনা করে সে সব দেশসমূহ তাদের সাজা মওকুফ করে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

২১৯ বাংলাদেশির বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতার তথ্য পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বিলম্বিত হয়। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়।

ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পুলিশের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার তাদের দায় থেকে অব্যাহতি প্রদান করেন। বিদেশ ফেরত আরও ১৯৭ বাংলাদেশিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার দায় থেকে অব্যাহতি দানের আবেদন রয়েছে। ধার্য তারিখে আবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা