জাতীয়

জনগণকে মুক্তি দেয়া আমাদের মূল লক্ষ্য : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : রোগমুক্তির জন্য শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই চলবে না, রাজনীতি ও গণতন্ত্রের বিধি মেনে গণতন্ত্রকে অনুসরণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

করোনাভাইরাসে আক্রান্ত দলের নেতাদের কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আজকে আমাদের অনেক সহকর্মী বিশেষ করে মির্জা আব্বাস ও বেগম আফরোজা আব্বাস, মোহাম্মদ শাহজাহান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেকে করোনায় আক্রান্ত। আজকে আমরা অধিকারহারা মানুষের পর্যায়ে, তাই স্বাস্থ্যবিধি যেভাবে মানার কথা সেভাবে মানতে পারি না। জীবনের তাগিদে আমাদের রাস্তায় বের হতে হয়, কথা বলতে হয়, মানুষের কাছে যেতেও হয়।

তিনি বলেন, বলেছেন, দেশের স্বাস্থ্যখাত এখন ভেন্টিলেশনে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,জনগণের সমর্থনহীন ভোটারবিহীন ভোট ডাকাতের সরকার লাইফ সাপোর্টে থাকা ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই। এই লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব যদি জনগণ নিয়ে নেয়, তাহলে সরকারের মেয়াদ খুব বেশি থাকার কথা নয়।আমাদের কাছে রোগ নির্ণয় করা আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু ওষুধটা দিতে পারছি না। তিনি বিএনপির নেতা কর্মীদের বলেন আশা করবো ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে আমাদের মূল লক্ষ্য হবে জনগণকে মুক্তি দেয়া।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা