জাতীয়

রাঝধানীর মিরপুরে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি দল দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, রেইলি নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ব্যক্তিগত ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলেন।

এএসপি সাজেদুল ইসলাম জানান, উসকানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তরুণী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা