জাতীয়

দক্ষতার স্বীকৃতি পাবেন বিদেশ ফেরত কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : বিদেশ ফেরত কর্মীদের অর্জিত দক্ষতার সনদের ব্যবস্থা করছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, কর্মীরা তাদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি পেলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত হবে এবং রেমিট্যান্সের পরিমাণও বাড়বে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় জুম অনলাইনে দেশের ৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রী বলেন, দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করতে রিকগনিশন অব প্রায়োর লার্নিং (আরপিএল) ছাড়াও আরও অনেক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি দিতে তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা দেশে ও বিদেশে উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ পাবে। সরকার বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থসামাজিক উন্নয়নে নানা ধরনের পুর্নবাসন কর্মসূচি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, সরকারি সনদ গ্রহণে উৎসাহী বিদেশ প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

এবার সৌদি-আমিরাত যৌথভাবে হামলা চালাবে ইয়েমেনে

ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হতে চলেছে। ব্রিট...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হায়েসসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকাল...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা