জাতীয়

আমেরিকায় যেই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা হবে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : হাড্ডাহাড্ডি লড়াই চলছে মার্কিন নির্বাচনে। ফলাফল গণনা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। হোটাইট হাউজের মসনদে কে বসছেন তা নিয়ে নজর রাখছে পুরো বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের চলমান নির্বাচন নিয়ে তার মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না।

এর আগে মঙ্গলবার (৩নভেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও প্রায় একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নির্ভর করে না, আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের মন্তব্য ছিল একইরকম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা