ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়া হবে : প্রধানমন্ত্রী
জাতীয়

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যুবসমাজ অনেক বড়, কাজেই তারা দেশে বসেই বিদেশে কাজ করতে পারে। সেটা তারা করছেও। কোনো কাজ করলে একটা স্বীকৃতির প্রয়োজন হয়। তাই যারা ফ্রিল্যান্সিং করেন তারা যেন একটা সার্টিফিকেট পান সে জন্য আমরা আলোচনা করেছি।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়টি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের আইসিটি মন্ত্রণালয় সে বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে সেটা আমি জানি। যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সার্টিফিকেট নেই, স্বীকৃতি নেই, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কী করেন? যদি বলে ফ্রিল্যান্সার অনেকেই বুঝতে পারে না আসলে ব্যাপারটা কী। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না। তাই আমি চাই এ কাজের স্বীকৃতি স্বরূপ একটা সার্টিফিকেট থাকা দরকার। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘কারো হয়তো নিজেরা ফ্রিল্যান্সিং করেছে, ছেলেমেয়ে আছে। স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে, ভর্তি করবে না স্কুল। ভালো স্কুল। কেন? আপনি কী ইনকাম করেন তার তো কোনো নিশ্চয়তা নাই। অথচ ফ্রিল্যান্সিং করে মাসে দুই থেকে তিন লাখ টাকা কামাই করছে। কিন্তু তার এমন কোনো স্বীকৃতি নাই, তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না। সে ধরনের অভিযোগও এসেছে।’

সোনার বাংলাকে গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলব। এই বয়সটাই কাজের বয়স। আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছি।’

এদিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাককে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মাস্ক ছাড়া কোথাও যাওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। সুরক্ষিত থাকতে হবে। বিদেশ থেকে কেউ আমাদের দেশে আসলে অবশ্যই করোনা আছে কি না দেখতে হবে। তাকে আইসোলেশনে রাখতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

৫৫ বছর পর বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০...

সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর...

রোহিঙ্গা প্রত্যাবাসন কি আরও জটিল হচ্ছে?

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘...

সাইফ- কিয়ারার নতুন সিনেমা

বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা