জাতীয়

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ৪৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাটে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীর ৪৫ লাখ টাকা ছিনতাই করে দৌড়ে পাল্লাচ্ছিলো সালাউদ্দীন আহমেদ তন্ময়। পুলিশ দেড়শোর বেশি সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে। ছিনতাইকৃত ৪৫ লাখ টাকা দিয়ে কক্সবাজার ভ্রমণ ও ঋণ পরিশোধ করেছে তারই পার্টনার ছিনতাইকারী সুলতান ও তার সহযোগীরা। রাজধানীর সদরঘাট এলকায় গত ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ঘটনার মূল মাস্টারমাইন্ড সুলতান। ২ বার ব্যর্থ হয়ে ৩য়বার ছিনতাইয়ে সফল তিনি। পল্টনের পলওয়েল মার্কেটের ব্যবসায়ী সজিব আহমেদ কেরানীগঞ্জ থেকে টাকা নিয়ে আসছিলেন পল্টনে। পথে সদরঘাটে ঘটে ছিনতাইয়ের এ ঘটনা।

টাকার মালিক সজিব আহমেদ বলেন, কালেকশনের টাকা নিয়ে ওরা এপারে আসছিল দোকানের উদ্দেশে। তারপর দুজন প্রফেশনাল পুলিশ স্টাইলে রিকশায় তুলে ফেলে। ওকে নিয়ে বাদামতলীর দিক চলে যায় আর ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে চলে যায়।

একটি ফোন কলের সূত্র ধরে মূল হোতা সুলতান এবং পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, সুলতান এই ছিনতাইয়ের ১১ লাখ টাকা দিয়ে নিজের ঋণ পরিশোধ করেছে, এর মধ্যে ১৮ লাখ টাকা দিয়ে পারভেজ, তুষার মাসুম চলে যায় কক্সবাজার প্রমোদ ভ্রমণে। বাকি টাকা নেয় অন্য সদস্যরা। পুলিশের মতে, তারা পেশাদার ছিনতাইকারী না হলেও পেশাদারিত্ব রেখেছে ছিনতাইয়ে।

ডিএমপি লালবাগ বিভাগের উপ -কমিশনার বিল্পব বিজয় তালুকদার বলেন, 'তারা কিন্তু পুরো ছিনতাইয়ে কোনো অস্ত্র ব্যবহার করেনি। টাকার মালিকের সাথে পরিচয় ছিল। ২ মাস ধরে তাদের ফলো করেছে। এর আগেও ছিনতাইয়ের ২ বার চেষ্টা চালিয়েছে। এই টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা