জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ বাংলাদেশ : ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : বাংলাদেশ একটি সুন্দর দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রিতির বড় উদাহরণ দুর্গা উৎসব। শারদীয় দুর্গা উৎসব অনেক সুন্দর এবং দর্শনীয় অনুষ্ঠান। এদেশের মানুষ তাদের ধর্মীয় উৎসবটি সুন্দরভাবে অনুশীলন করছে। এদেশের হিন্দু মুসলমান একে অপরকে সহযোগিতা ও সম্প্রীতিতে বসবাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রোবার্ট চেটারটন ডিকসন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এসময় ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল উপস্থিত ছিলেন।

রোবার্ট চেটারটন করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক ভালো। এদেশের মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশি। করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের হিসেবে সুস্থতার হার অনেক বেশি। এদেশে থেকে আমি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হইনি। এদেশে বাস করতে আমার ভালো লাগার পেছনে এটিও একটি কারণ।

দানবীর রণদা প্রসাদ সাহার পূজার আয়োজন দেখতে হাই কমিশনার এইচ ই রোবার্ট চেটারটন ডিকসন ও ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল রোববার সকাল পৌনে ১০টায় মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। সেখানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী এহসান ও সহকারী মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক তাদের স্বাগত জানান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা