টোকন ঠাকুর গ্রেফতার
জাতীয়

টোকন ঠাকুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামালায় কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ‘কাঁটা’ শিরোনামে সিনেমা করার কথা বলে সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি। এজন্য কবি ও পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা