দেশের কিছু উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে
জাতীয়

দেশের কিছু উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছে।

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

৮টি জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। এগুলো হল- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর।

এছাড়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিনী, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে আজ ভোটগ্রহণ চলছে।

যে ৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

ইসি আরও জানিয়েছে, তৃণমূল পর্যায়ে ইভিএম ব্যবহারের অংশ হিসেবে ৯টি ইউনিয়ন পরিষদে এ মেশিনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হচ্ছে। বাকি ৮টি ইউনিয়ন পরিষদ একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

ইউনিয়নগুলো হচ্ছে- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, বগুড়া সদরের নিশিন্দারা, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী, সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ, ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।

যে সাতটি জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে- সাতটি জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে আজ ভোট গ্রহণ চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা