জাতীয়

রেড ক্রিসেন্টের কার্যক্রম বেগবান করতে সহযোগিতা করা হবে : তাপস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম বেগবান করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৯ অক্টোবর) নগর ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত এক কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা জানান।

দেশে যে কোন দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানোর মহান ব্রতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তাপস বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সব দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই মানুষের দুর্ভোগ লাঘবে ভুক্তভোগী মানুষের পাশে থেকে কাজ করেছে।

বর্তমানে চলমান কোভিড-১৯ মহামারির সংক্রমণ থেকে জনগণের সুরক্ষায় করণীয়, আক্রান্ত লোকজনকে আন্তরিক সহযোগিতা দেওয়া, রক্তদান কর্মসূচির বিস্তৃতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম প্রসারিত করে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটকে নেতৃত্ব স্থানীয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে সচেষ্ট থাকার আহ্বান জানাই। এজন্য সিটি ইউনিটের কার্যক্রম বেগবান করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা যানজট নিরসনে মানুষকে সচেতন করার পাশাপাশি জনগণ যাতে সড়ক পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করেন সেই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন। এছাড়া মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যনির্বাহী কমিটি সদস্যদের আত্মনিয়োগ করতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. সাহিদুর রহমান, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জামাল উদ্দিন, প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ, মাঈনুল হক, রাশেদা চৌধুরী, যুব কার্যনির্বাহী কমিটির যুব প্রধান মো. আরিফুল ইসলাম ও অন্য যুব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহ...

মাদক দমনে সরকারের নতুন কৌশল

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সুরক্ষিত...

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, স্থবির জনজীবন

চট্টগ্রামে গ্যাস সংকট এখন শুধু একটি জ্বালানি সমস্যা নয়; এটি জনজীবন, শিল্প, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা