ঢাকা-নওগাঁ উপ-নির্বাচনে আওয়ামী লীগের জয়
জাতীয়

ঢাকা-নওগাঁ উপ-নির্বাচনে আওয়ামী লীগের জয়

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের দুই শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে গতকাল শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট নেয়া হয়। এতে নৌকা প্রতীক নিয়ে ঢাকায় বিজয়ী হয়েছেন কাজী মনিরুল ইসলাম ও নওগাঁয় আনোয়ার হোসেন (হেলাল)। বিএনপির দুই প্রার্থীসহ কোনো প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি।

বিএনপির দুই প্রার্থীর একজন ভোট শেষ হওয়ার আগেই বর্জনের ঘোষণা দেন এবং আরেকজন সন্ধ্যার পর ফল প্রত্যাখ্যান করেন।

নওগাঁ বিএনপি নির্বাচনে অনিয়মের অভিযোগে স্থানীয়ভাবে আধাবেলা হরতালের ডাক দিয়েছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। দুই আসনের সবক’টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়। এর মধ্যে নওগাঁয় ভোটার উপস্থিতির হার ছিল ৩৬ ভাগ। ঢাকায় উপস্থিতির হার ছিল ১০ দশমিক ৪৩ ভাগ।

নির্বাচন শেষে ঢাকায় নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটে কোথাও কোনো অসুবিধা হয়নি। ইসির কাছে কোনো অভিযোগ নেই। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, উপনির্বাচনে ভোটারদের আগ্রহ সবসময়ই কম থাকে। পাশাপাশি করোনার কারণে মানুষ এখন আতঙ্কিত।

ঢাকা দক্ষিণ সিটির ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৭টি। সবক'টি কেন্দ্রে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহউদ্দিন আহম্মেদ পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট। সন্ধ্যার পরই অবশ্য তিনি নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মীর আব্দুর সবুর লাঙ্গল প্রতীকে ৪১৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ডাব প্রতীকে ৪৯ ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান আম প্রতীকে ১১১ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার চার লাখ ৭১ হাজার ১২৯।

নওগাঁ প্রতিনিধি ও রানীনগর সংবাদদাতা জানান, নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম পেয়েছেন চার হাজার ৬০৫ ভোট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০৪ কেন্দ্রের মধ্যে আরও ১৫ কেন্দ্রের ফল এসে পৌঁছায়নি। বাকি কেন্দ্রের উপস্থিত সব ভোট বিএনপি প্রার্থী পেলেও নৌকা প্রার্থীর জয় নিশ্চিত।

এই আসনে আরও এক প্রার্থী ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম। এ আসনে ভোটার সংখ্যা ছিল তিন লাখ ছয় হাজার ৭২৫। ভোট চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আজ রোববার অর্ধদিবস হরতালেরও ডাক দেন তিনি।

গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। গত ৬ মে আওয়ামী লীগ দলীয় এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন এবং গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা