জাতীয়

ঢাকার সমস্যা জলাবদ্ধতা নয়, জলজট : ওয়াসার এমডি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সমস্যা কখনো জলাবদ্ধতা নয় যা হয়েছে তা হচ্ছে জলজট। এক থেকে ছয় ঘণ্টা জলজট হওয়ার পর পানি নেমে গেছে। যখন বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়েছে তখনই সৃষ্টি হয়েছে জলজট।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এসব কথা বলেন।

তাকসিম এ খান বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনা দুর্ভাগ্যজনক ভাবে সাতটি প্রতিষ্ঠানের হাতে আছে। ঢাকা সিটি করপোরেশন উত্তর, দক্ষিণ, ঢাকা ওয়াসা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, রাজউক, ক্যান্টনমেন্ট বোর্ড এবং প্রাইভেট বড় বড় হাউজিং এস্টেটগুলো। ড্রেনেজ ব্যবস্থাপনা এককভাবে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই।

একটি অংশ আমাদের (ওয়াসা) হাতে আছে। ২০১২ সাল থেকে আমরা একটি কথা বলে আসছি, ড্রেনেজ ব্যবস্থাপনা একহাতে থাকতে হবে। এজন্যই আমরা এই ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনকে দিতে বলেছি। বিশ্বের অন্য দেশের ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশনের হাতেই থাকে।

ঢাকাকে একটি অপরিকল্পিত উন্নত শহর উল্লেখ করে তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি অপরিকল্পিত শহরে পরিকল্পিত ওয়াটার ব্যবস্থাপনা কঠিন কাজ। প্রচুর চ্যালেঞ্জিং। আমাদের এই সমস্ত চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা