জাতীয়

দৈনিক ৬০০ টাকা করে মজুরি পাবে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত শ্রমিকদের মজুরি ১০০ টাকা বাড়ানো হয়েছে। শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৬০০ টাকা, আগে যা ছিল ৫০০ টাকা। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছে অর্থ বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) অর্থ বিভাগ থেকে এক অফিস আদেশে দৈনিক ভিত্তিতে শ্রমিকের মজুরি হার পুনঃনির্ধারণ করেছে সরকার।

২০১৬ সালের ২৪ মে সবশেষ মজুরি পুনঃনির্ধারণ করেছিলো অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে।

নতুন অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৬০০ টাকা, আগে যা ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা, আগে যা ছিল ৪৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা, আগে যা ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা।

এছাড়া জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আগে যা ছিল ৪০০ টাকা।

অর্থ বিভাগের শর্তগুলো হচ্ছে: শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর বা সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না। অর্থ বিভাগ কর্তৃক কেইস টু কেইস ভিত্তিতে ইতোপূর্বে যেসব দপ্তরের বিপরীতে দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুনঃনির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য।

এছাড়া কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

দৈনিক ভিত্তিক পুনঃনির্ধারণকৃত শ্রমিক মজুরির হার আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা