জাতীয়

ওয়াসার এমডি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার (১৮ অক্টোবর) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. তানভীর আহমেদ। বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে বুধবার রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী।

এর আগে গত ৭ অক্টোবর আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘যখন রিট করেছিলাম তখন এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এজন্য প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারীর পক্ষে এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করেছিলাম। শুনানি শেষে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিট আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না-এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে, ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্তের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়।

এছাড়া ওয়াসা বোর্ডের সচিব কোন ক্ষমতাবলে ১৯ সেপ্টেম্বরের বোর্ড সভার জন্য ১৭ সেপ্টেম্বর নোটিশ ইস্যু করেছেন, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয় রিটে।

ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ রিটটি দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসার চারজনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, সংবিধানের ২৯ (১)-এ বলা হয়েছে, যেকোনো সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। কিন্তু এখানে সমান সুযোগ দেয়া হয়নি। একজনকে বারবার নিয়োগ দিচ্ছে। এজন্য রিট আবেদনকারী সংক্ষুব্ধ।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। ওয়াসা বোর্ডের সুপারিশের পর তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা