জাতীয়

৩০ হাজার শ্রমিক নেবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশিদের জন্য শ্রম ভিসার দুয়ার খুলেছে ইতালি। এতে প্রায় ৩০ হাজার ৮৫০ জন বাংলাদেশি আবেদনকারীকে ইতালি প্রবেশ করতে দেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) এক আদেশে এ তথ্য প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ পর্বে কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করা যাবে। প্রত্যেকে ব্যক্তিগত স্পিড ও কাপ অফিস থেকে আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে।

২ ক্যাটাগরিতে আবেদনপত্র গ্রহণ করা হবে।

প্রথম ধাপে; অস্থায়ী বা মৌসুমি কাজের জন্য ১৮ হাজার আবেদনকারীকে প্রবেশ করতে দেওয়া হবে ইতালিতে। কৃষি, হোটেল, টুরিজম এসব ক্ষেত্রে সাধারণত ছয় মাসের জন্য নেওয়া হয় এসব শ্রমিক। ছয় মাস পর কাজের চুক্তি শেষে ফিরতে হবে দেশে।

দ্বিতীয় ধাপে; স্থায়ী, স্ব-কর্মসংস্থান ও কনভেনশনাল ক্ষেত্রে নেওয়া হবে ১২ হাজার ৮৫০ জনকে। এ শ্রেণি’র কর্মী এবং বিনিয়োগকারীরা যতদিন ইচ্ছা ইতালিতে কাজ করার সুযোগ পাবেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ নিতে পারবেন ভবিষ্যতে।

এক সময় বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত অস্থায়ী বা কৃষি স্পন্সরে লোকজন নেয়া হতো ইতালিতে। নিয়ম অনুযায়ী, এই ধরনের স্পন্সরের লোকজন ছয় মাস পরে দেশে ফিরে যেতে বাধ্য। কিন্তু বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা মৌসুমী ভিসায় ইতালিতে প্রবেশ করার পর কেউ আর দেশে ফিরত না। সেজন্য বাংলাদেশকে এই সুযোগ থেকে বাদ দেওয়া হয়। আট বছর পর আবার ভিসা তালিকায় যুক্ত করল ইতালি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা