রাজধানীতে কর্মস্থল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

রাজধানীতে কর্মস্থল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেত মাস্তুল এলাকার একটি বালুর গদি থেকে মো. জনি মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুলাল এন্টারপ্রাইজের বালুর গদির ম্যানেজার।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে চারটার দিকে খিলক্ষেত থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এক ভাই তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন জনি। একমাস আগে বিয়ে করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জনির বাবা জাইদুল মিয়া জানান, মাত্র ১৫ দিন আগেই সে ওই বালুর গদিতে ম্যানেজার হিসেবে চাকরি নেয়। সোমবার সন্ধ্যায় সে বাসা থেকে কাজে যায়। এরপর রাত তিনটার দিকে একজন আমাদের বাসায় এসে জানায় জনি অ্যাক্সিডেন্ট করেছে। পরে সেখানে গিয়ে জানিকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখতে পাই।

বাবার অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে বালু ব্যবসায়ী দুলাল, রাকিব, আব্বাস, আরিফ তাকে হত্যা করে তার ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছে। তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, রাতে খবর পেয়ে বালুর গদি থেকে জনির মরদেহ উদ্ধার করা হয়। রাতে বেকু দিয়ে ট্রাকে বালু তোলার সময় তার ডান চোখ ও কপালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এসআই বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা