স্ত্রীসহ করোনায় আক্রান্ত মেয়র আতিক
জাতীয়

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শাগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব রিশাদ মোরশেদ।

সোমবার (১২ অক্টোবর) সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, রোববার মেয়রের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত তার ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। একই সঙ্গে ডিএনসিসির আরও বেশ কয়েকজন কর্মকর্তারও করোনা পরীক্ষা করানো হয়। রাতেই জানা যায় আতিক ও তার স্ত্রীর করোনা পজেটিভ আসে। তবে তাদের মেয়ে বুশরা আফরিন সুস্থ আছেন বলে জানা গেছে।

এরপর থেকে তারা নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আতিকুল ইসলাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা