আওয়ামী লীগ সরকার পরিচালনায় ব্যর্থ : ভিপি নুর
জাতীয়

আওয়ামী লীগ সরকার পরিচালনায় ব্যর্থ : ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যা-ই করুক না কেন, তারা সরকার পরিচালনায় ব্যর্থ। বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা (সরকার) ক্ষমতা থেকে বিদায় নেন।”

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা নিজেরাই বিদায় নেন। নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছিল। এ সরকার ক্ষমতায় থাকার জন্য সারাদেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা, বোন, স্ত্রীদের ধর্ষণ করছে।”

তিনি আরও বলেন, “সরকার যা-ই করুক না কেন, তাদের হাতে এ দেশ আর নিরাপদ নয়। কাজেই আমরা বলব, আপনারা যতই ছাত্রলীগ-যুবলীগ হয়ে আন্দোলন দমনের চেষ্টা করেন না কেন, জনগণ কিন্তু আজ রাজপথে নেমে গেছে। জনগণকে আর দমন করতে পারবেন না।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার বাংলাদেশ-কে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আজ আলোচনা করে কীভাবে সুশাসন নিশ্চিত করা যায়, আইনের শাসন নিশ্চিত করা যায় এবং কীভাবে ভারতের পেট থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করুন।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। এছাড়া ছাত্র অধিকার পরিষদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা