সংগৃহীত ছবি
জাতীয়

জামিন নিয়ে আবার জড়াচ্ছে একই অপরাধে 

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কয়েকশ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। কিন্তু তারা আবার আদালত থেকে জামিন নিয়ে একই ছিনতাই কার্যকলাপে জড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: নিজের জমির মতো ভোটটাও পাহারা দেবেন

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী টোল প্লাজায় টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাতির মতো অপরাধের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। র‌্যাবের ঢাকার ৫টি ও ঢাকার বাইরের দশটি ব্যাটালিয়ন নিয়ে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি।

ইতোমধ্যে ছিনতাই, দস্যুতা, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। রাজশাহীগামী একটি যাত্রীবাহী নৈশবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মা-বোনের সম্ভ্রমহানির অভিযোগও আছে। ঢাকা শহরেও অনেকক্ষেত্রে মা-বোনরাও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই অপরাধগুলো দমন করার জন্য। রাজশাহীগামী সেই নৈশবাসের ঘটনায় বেশ কয়েকজন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

আমরা র‌্যাব পুলিশ, অন্যান্য বাহিনীসহ যৌথবাহিনী বেশ কয়েকজন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তারে সক্ষম হয়েছি। কবজি কাটা আনোয়ার, জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের লিডারসহ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও চুরি, ছিনতাই পরিস্থিতিকে এখনো আশানুরূপ পর্যায়ে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। এজন্যই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: প্রবাসী ভোটারের সেবায় মনোযোগী হওয়ার পরামর্শ

এসব অপরাধ দমনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব ফোর্সেসও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে।

দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা