সংগৃহীত ছবি
জাতীয়

আজও কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এমনকি কুয়াশার কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে।

আরও পড়ুন: মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, সারাদেশ জুড়ে হালকা, মাঝারি ও ঘন কুয়াশার আভাস আগে থেকেই আমরা দিয়েছি। শৈত্যপ্রবাহ নেই তবে কুয়াশার কারণেই শীতের অনুভূতি বাড়বে। এমন অবস্থা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। ঢাকায় হয়ত দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক অবস্থা হবে। তবে বিকেল থেকেই শীতের অনুভূতি আরও বাড়বে। আর উত্তরাঞ্চল ঘন কুয়াশায় এখন আবৃত। সেখানে ঠান্ডার প্রকোপ আরও বেশি। আজ উত্তরাঞ্চলে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অফিসের থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, পরিবেশ প্রধানত শুষ্ক থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমন অবস্থায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

তবে, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত দেশের উপর কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী: সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন। শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও রেকর্ডিং সম্পন্ন হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা