সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন নগরবাসী। কিন্তু গত কয়েকদিন যাবত লাইনে গ্যাস না থাকায় ঘরে রান্নাবান্না বন্ধ। এ সময় বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: অবৈধ যানের বিরুদ্ধে অভিযান

পুরান ঢাকার বি কে গাঙ্গুলী লেন, গণকটুলী, নাজিরা বাজারসহ রাজধানীর বেশিরভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে অল্প গ্যাস আসে। তাও স্থায়ী হয় এক দেড় ঘণ্টা। গ্যাস না থাকলেও সময়মতো তাদের গুণতে হয় বিল। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়ে তারা ঠিকমতো খেতে পারছে না। বাইরের খাবার খেয়ে তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান তারা।

তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ জানান, গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজি তে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির ওপর পড়েছে। তিতাসের একটি ইউনিট রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ বন্ধ ছিলো। এর প্রভাবও এখানে পড়েছে। এ ছাড়াও শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা