সংগৃহীত ছবি
জাতীয়

মাথায় ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পলাশীর মোড়ে রিকশায় যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: আজ পালিত হয়েছে ‘শহীদী মার্চ’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, বিকেলে নীলক্ষেত থেকে রিকশায় করে বুয়েটে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হয় ওই শিক্ষার্থী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। তাওসিফ মাহির বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার আইডি নং-S202002005। তিনি কাজী নজরুল ইসলাম হলে থাকেন। তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের ১ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা