জাতীয়

রাজধানীতে আজও  প্রবাসীদের সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক:

বেশ কয়েকদিন ধরে আকামার মেয়াদ ও বিমানের টিকিটের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তায় অবস্থান নেন প্রবাসীরা।

বিক্ষোভরত প্রাবাসীরা আকামার মেয়াদ বাড়ানো ও ফ্লাইট চালু করায় দুই দেশের সরকারকে ধন্যবাদ জানান। তারা বলেন, সমস্যা যেন আমাদের পিছু ছাড়ছেনা। প্রতিদিন ৫শ করে টোকেন দেওয়ার কথা থাকলেও সেটাও সঠিক ভাবে হচ্ছেনা । সিরিয়াল অনুযায়ী ফ্লাইট না দেয়ায় সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি একটাই সিরিয়াল অনুযায়ী কাজ করা হোক।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দেওয়ার দাবিতে রাজধানীর কারওরানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি গমণেচ্ছু কর্মীরা।

সড়ক অবরোধের ফলে কারওরানবাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে।

সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছে প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।অধিকাংশ প্রবাসী রিটার্ন টিকিট কেটে আসলে ও কিন্তু এখনও টোকেন পাননি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা