সংগৃহীত ছবি
জাতীয়

যাত্রী ছাড়া মেট্রো চলবে আজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৪ দিন পর চলবে মেট্রো ট্রেন কিন্তু এই ট্রেনে কোনো যাত্রী উঠতে পারবেন না। ট্রেনটি শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য চালানো হবে।

আরও পড়ুন: পুলিশের গুলিতে আহত এএসআই

শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল আবারও যাত্রী নিয়ে চলবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

ডিএমটিএলের একাধিক দায়ীত্বশীল সূত্র জানান, আগামী শনিবার মেট্রোরেল চালু করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। প্রথম ধাপ হিসেবে গত রোববার সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। আর মঙ্গলবার যাত্রীবিহীন (ব্ল্যাঙ্ক) ট্রেন পরিচালনা শুরু হতে পারে। এভাবে যাত্রী ছাড়া কয়েক দিন মেট্রোরেল চালানো হবে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।

এদিকে মেট্রোরেলের দুটি স্টেশনে হামলার ঘটনায় গত ২২ জুলাই মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমটিসিএল। এই তদন্ত কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আরও পড়ুন: সরকারকে স্বাগত জানালো কূটনীতিকরা

মো. জাকারিয়া বলেন, মেট্রোরেলের স্টেশনের যেসব জিনিসপত্র ক্ষতিগ্রস্ত সেগুলো জাপান থেকে নিয়ে আসতে হবে। এগুলো সরবরাহ করেছে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। তাদের কাছে অর্ডার যাবে। তারা সেগুলো নতুন করে তৈরি করবে। কোয়ালিটি এনসিওর করবে। তার সঙ্গে মূল্য নির্ধারণ করা হবে। এগুলো সম্পন্ন করে, তারপর দেশে আনা হবে। এটা করতে সময় লাগবে। কতদিন লাগবে তা এখন বলা যাচ্ছে না। আর এখনই মূল্য ধরা যাচ্ছে না। দুই বছর আগের আর এখনকার মূল্যে পার্থক্য থাকতে পারে।

ডিএমটিএল সূত্রে জানা যায়, মেট্রোরেল মিরপুর-১০ নম্বর স্টেশনের দুই প্রান্তে ছয়টি স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন (ভেন্ডিং মেশিন) ক্ষতিগ্রস্ত হয়েছে। টিকিট বিক্রির আটটি কাউন্টার ছিল, সেগুলোও ভাঙচুর করা হয়েছে। স্টেশনের দুদিক থেকেই যাত্রীদের আসা-যাওয়ার ১৬টি স্বয়ংক্রিয় গেট নষ্ট করা হয়েছে।

এছাড়া কাজীপাড়া স্টেশনে চারটি টিকিট কাটার মেশিন, ৬টি কাউন্টার এবং ৬টি স্বয়ংক্রিয় গেট ভাঙচুর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা