‘নিজেদের পায়ে কুড়াল মারবেন না’
জাতীয়

‘নিজেদের পায়ে কুড়াল মারবেন না’

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকা পড়া প্রবাসী বাংলাদেশীদের ইকামা ও ভিসা সমস্যা দূর হওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকের হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সৌদি সরকার বলেছে, কোনো সমস্যা নেই। তারা রোববারে তাদের অফিস খুলবে। তখন তারা ভিসা নবায়ন করতে পারবে।’

তিনি বলেন, ‘বিমানের বাতিল করা ফ্লাইটগুলো ১ অক্টোবর থেকে চালু হবে। সৌদি এয়ারলাইনসের ফ্লাইটগুলো আসবে। সুতরাং প্রবাসী যাঁরা আটকে ছিলেন, তাঁরা যেতে পারবেন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসী ভাইদের বলি, আপনারা টিকিট, ভিসা আনতে যাবেন। তবে জটলা করে যাবেন না। শৃঙ্খলাবদ্ধভাবে করেন, যাতে মনে হয় না মারামারি, হৈচৈ। এগুলো যাতে না হয়। কারণ এগুলো হলে আপনাদের, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমি এ জন্য আমার প্রবাসী ভাই-বোনদের বলব এগুলো না করতে।’

আগের দিনের মতো গতকালও তৃতীয় পক্ষের উসকানির ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা জিনিস দেখেছি, আমাদের কাছে যাঁরা দরখাস্ত, পিটিশন দিয়েছেন সেদিন এখানে বিক্ষোভ করেন, তাঁরা কিন্তু কেউই প্রবাসী না। আশ্চর্যজনকভাবে যাঁরা সই করেছেন, তাঁরা হলেন স্থানীয় বিভিন্ন নেতা। আমি এ জন্য প্রবাসীদের বলব, আপনারা তৃতীয় পক্ষের উসকানিতে আপনাদের পায়ে কুড়াল মারবেন না। এ জন্য যে এসব দেশ বিশৃঙ্খলা পছন্দ করে না। তখন তারা ভয় পেয়ে যাবে যে এত লোক এসে ঝামেলা করে কি না। সে জন্য নিজেদের কারণে তাঁরা সতর্ক হলে ভালো।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা, ১০০ জনের মধ্যে হয়তো পাঁচ বা সাতজনের ভিসার মেয়াদ শেষ হয়েছে। তাঁরা এ বিষয়টি দেখবে। ইকামা (ওয়ার্ক পারমিট) নিয়োগকারীর সুপারিশের ভিত্তিতে দেয়। বিভিন্নজনের বিভিন্ন মেয়াদের ওয়ার্ক পারমিট। আর অনেকে তো নিজের দোকানেই কাজ করেন।’ তিনি জানান, ওয়ার্ক পারমিট চলতি সফর মাস পর্যন্ত বৈধ হিসেবে গ্রহণ করা হবে।

নতুন করে সৌদি ভিসা ইস্যু কবে থেকে শুরু হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন আগেরগুলো নিয়ে চিন্তিত। নিশ্চয়ই তারা ভিসা অফিস খুলবে এবং তখন থেকে প্রক্রিয়া শুরু হবে। দেশের মানুষ কোভিডকে পাত্তাই দেন না। কিন্তু অন্যান্য দেশে কোভিড নিয়ে খুব কড়াকড়ি। অনেকগুলো দেশ এখনো স্বাভাবিক হয়নি। এমনকি ইংল্যান্ডে এখন রাত ১০টার পর কারফিউ থাকে। বাংলাদেশে তো আপনারা সারা রাত ঘোরাঘুরি করতে পারেন। আমাদের দেশের মানুষ কোভিডকে খুব সহজভাবে নিয়েছে। কারণ মৃত্যুসংখ্যা এত কম।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা