সংগৃহীত
জাতীয়

গুঁড়িয়ে দিলো সাদিক অ্যাগ্রো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধেঁর, সাদিক অ্যাগ্রো পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সময় ওই এলাকার আরও বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আট বিভাগেই বৃষ্টির আভাস

শনিবার (২৯ জুন) দুপুরে ৩য় দিনের মতো সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই অভিযানের নেতৃত্ব দেয় ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এরপের একই অভিযানে ৯টি পাকা স্থাপনা, ১টি হাউজিং এলাকার গেট এবং আশপাশের বেশকিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সাম্প্রতি ঈদুল আজহায় ১৫ লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এর পরে সাদিক অ্যাগ্রোর বিভিন্ন পশুর দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনা হয়। কিন্তু এই উচ্ছেদ অভিযানকে নিয়মিত কাজের অংশ বলছে ডিএনসিসি।

আরও পড়ুন: রাজধানীতে ঝুলন্ত শিক্ষার্থীর লাশ

এই অভিযানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। তারই একটি অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৩দিনের অভিযানে মোট ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এছাড়াও রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা