সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ঝুলন্ত শিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে পুলিশ কোয়ার্টারের ৩য় তলার বাসায় ১টি কক্ষে ঝুমুর মাহমুদ (২২) নামে ১ কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বদরুন্নেসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু

শনিবার (২৯ জুন) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থী, টাঙ্গাইলের ঘাটাইল থানার বাণী কাতরা গ্রামের তপন মাহমুদের মেয়ে। তিনি বর্তমানে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে পরিবারের সাথে থাকতেন।

নিহতের বড় বোন নুপুর মাহমুদ জানান, আজ সকালে পারিবারিক কলহের জেরে আমার ছোট বোন ঝুমুর ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি ঝুমুর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এর পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান আমার বোন ঝুমুর আর বেঁচে নেই।

আরও পড়ুন: কুড়িগ্রামে আগুনে পুড়ল ১৭ ঘর

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা