সংগৃহীত
জাতীয়

রাজধানীতে সড়কে ঝরল ২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন।

আরও পড়ুন : চার অঞ্চলে ঝড়ের আভাস

সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত তিনজন হলেন রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচ জন। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন : পশুর বর্জ্য অপসারণ শুরু

তিনি আরও জানান, ঢামেকে নিয়ে যাওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা