ছবি: সংগৃহীত
জাতীয়

বাড়ছে সাপের উপদ্রব, সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: প্রচন্ড গরম পড়ায় চলতি বছরে স্বাভাবিক সময়ের আগেই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এমন ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ (এসআরটিবিডি)।

আরও পড়ুন: আজ ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাজধানীর দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারাভিযানে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের (এসআরটিবিডি) এক সভায় এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সাপ উদ্ধার ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার কাজে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানান, বেশ কিছু প্রজাতির সাপের প্রজনন মৌসুম নিকটবর্তী হওয়ায় ও গরমে আরামদায়ক পরিবেশের সন্ধানে সাপ জল-জঙ্গল ছেড়ে ফাঁকা ঘরবাড়ি ও বাসগৃহ সংলগ্ন ছায়াযুক্ত পরিবেশে চলে আসছে। এতে মানুষের সঙ্গে সাপের সংঘাত ও সাপে কাটার ঘটনা বেড়েছে।

আরও পড়ুন: চতুর্থ ধাপের ভোটগ্রহণ ৫ জুন

এসআরটিবিডির বক্তারা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকেও সাপ উদ্ধারের আহ্বান পাওয়া যায়। পুলিশ সদস্যরা সাপের দংশনে করণীয় বিষয়ে জ্ঞান অর্জন করলে গ্রাম ও শহরে বসবাসকারী মানুষকে সঠিক পরামর্শ দেয়ার মাধ্যমে জীবন রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

প্রতিবছর সারা দেশে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছেন বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। এতে অংশ নেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী ও দারুস সালাম থানা এবং এ ২ থানাধীন পুলিশ ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ মিরপুরের স্থানীয়রা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা