ছবি : সংগৃহিত
পরিবেশ

ফরিদপুরে শতাধিক গোখরা উদ্ধার!

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালিতে গ্যাড়াখোলা থেকে ২২টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বাচ্চাগুলোর মধ্যে সাতটি জীবন্ত ধরা হয়। বাড়ির লোকেরা বাকিগুলোকে মেরে ফেলে।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে শিক্ষকের বেতন বন্ধ

বুধবার (৯ আগস্ট) উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের গ্যাড়াখোলা মহল্লার মো: হাসান বিশ্বাসের বাড়ি থেকে সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে সাপ উদ্ধার করা হয়।

গত দু’তিন দিনে মাটি খুড়ে বিষধর গোখরা সাপের এক শ’ বাচ্চা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস জানান, গত দু’দিন ধরে বাড়ির শয়ন কক্ষের বিভিন্নস্থানে কয়েকটি সাপের বাচ্চার উপদ্রব দেখা যায়। এভাবে একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা দেখতে পেয়ে বাড়ির লোকজন সেগুলো মেরে ফেলে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আদিবাসী স্বীকৃতির দাবি

পরে বুধবার সকালে সাপুড়ে ডেকে আনা হয়। তারা বাড়ির বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে আরো সাতটি তাজা সাপের বাচ্চা উদ্ধার করে। তবে বড় মা সাপ পাওয়া যায়নি। এ ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন।

কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়িয়া রিয়াজ মিয়া বলেন, একটি গোখরো সাপ ৪২, ৩২ অথবা ২২টি করে ডিম পাড়ে এবং বাচ্চা হয়।

সংবাদ পেয়ে তার (হাসান) বাড়ি থেকে সাতটি তাজা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরো প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে।

আরও পড়ুন: রামেকে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

রিয়াজ মিয়া বলেন, গত কয়েকদিন ধরে মধুখালী উপজেলার মিটাইন, কামারখালী ও বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে প্রায় ৯৬টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এগুলো তার বাড়িতে নিয়ে পালন করছেন। বড় হলে এই সাপ দিয়ে তিনি খেলা দেখাবেন।

মধুখালির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে তার বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়ে খবর দেয়।

আরও পড়ুন: পানিতে পড়ে শিশু নিখোঁজ

তারা এসে বিষধর গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভীড় জমায়।

সরাসরি যাওয়া হয়নি জানিয়ে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন, লোকমুখে শুনেছি হাসান বিশ্বাসের বাড়ি থেকে বেশ কয়েকটি সাপের বাচ্চা উদ্ধার করেছে সাপুড়েরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা