বিজ্ঞান

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু

সান নিউজ ডেস্ক:

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল সোমবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিকটাকার গ্রহাণু। ৩৮ হাজার ৬২০ কিলোমিটার প্রতি ঘন্টা (২৪,০০০ মাইল প্রতি ঘন্টা) গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি।

মনে করা হচ্ছে, অ্যাসট্রয়েড ২০২০ কিউএল২ নামের এই গ্রহাণুটির ব্যাস প্রায় ১২০ মিটার (৩৯৪ ফুট) পর্যন্ত হতে পারে, যা আগামী ১৪ সেপ্টেম্বর পৃথিবীর ৬.৮ মিলিয়ন কিলোমিটার কাছাকাছি চলে আসবে। তবে পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই এটি পার হয়ে যাবে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি লন্ডন আইয়ের চেয়েও বড় বা দুটি ফুটবল মাঠের থেকেও বড়, যার আকার ৫৩ মিটার থেকে ১২০ মিটারের মধ্যে হতে পারে। এই নিয়ার আর্থ অবজেক্টসটি মহাকাশের পানি থেকে পরিণত বরফ এবং ঘন সন্নিবিষ্ট ধূলিকণা থেকে তৈরি হয়ে বড় শিলার রূপ নিয়েছে। আপাতত এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ১০.৫ কিলোমিটার (সেকেন্ডে ৬.৫২ মাইল) গতিবেগে ভ্রমণ করছে।

সাধারণত মহাকাশের যে সব বস্তু পৃথিবীর থেকে ০.০৫ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (৪.৬ মিলিয়ন মাইল) দূরত্বের মধ্যে চলে আসে এবং সেগুলির ব্যাস যদি ১৪০ মিটারের কাছাকাছি হয় তবে সেগুলি বেশ কিছুটা আশঙ্কার বিষয় হয়ে ওঠে। এইভাবেই কিউএল২ গ্রহাণুটির আকার এবং পৃথিবীর সাথে দূরত্বের কথা বিবেচনা করে, এটিকে “সম্ভাব্য বিপজ্জনক” হিসাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, পৃথিবীর গা ঘেঁষে পার হয়ে যাবে গ্রহাণুটি।

গ্রহাণুটির বর্তমান গতিপথ বিবেচনা করে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি চাঁদ ও পৃথিবীর মধ্য দিয়ে প্রায় দশগুণ দূরত্বে চলে যাবে। সুতরাং, পৃথিবীতে এটির আঘাত করার সেরকম সম্ভাবনা নেই। প্রসঙ্গত, গত জুন মাস থেকে বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীকে প্রায় ছুঁয়ে পেরিয়ে গেছে, তবে এই কারণে পৃথিবীতে কোন প্রভাব পড়েনি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা