বিজ্ঞান

নিউট্রন স্টার নাকি ব্ল্যাক হোল, মহাকাশে নতুন ধাঁধা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিরাট আকারের একটি ব্ল্যাকহোল! সে যেন গিলে নিচ্ছে নিজের থেকে অনেক ছোট একটি মহাজাগতিক বস্তুকে। মহাকর্ষীয় তরঙ্গের সূত্র ধরে আজ থেকে ৮০ কোটি বছর আগে ঘটে যাওয়া এমনই একটি মহাজাগতিক ঘটনার সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যে আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন উদ্দীপনা তৈরি করেছে, তেমনই জন্ম দিয়েছে এক নতুন ধাঁধারও!

ওই গবেষণায় দেখা গিয়েছে, ব্ল্যাক হোলটির ভর সূর্যের ২৩ গুণ। সে যাকে গিলে নিয়েছে তার ভর সূর্যের ভরের আড়াই থেকে তিন গুণ বেশি। কাকে গিলল সে ব্ল্যাকহোল? আরেকটি ব্ল্যাকহোলকে নাকি কোনও নিউট্রন স্টার (মৃত তারা বা তারার মৃতদেহ)-কে? উত্তর যাই হোক না-কেন, তা খুলে দিতে পারে বিজ্ঞানের নতুন এক দিগন্ত!

গত বছরের অগস্টে লাইগো-ভার্গো ডিটেক্টরে ধরা পড়েছিল একটি মহাকর্ষীয় তরঙ্গ। তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে পৃথিবী থেকে ৮০ কোটি আলোকবর্ষ দূরে ঘটেছিল ওই ঘটনা। অর্থাৎ আলোর গতিবেগ ও আলোকবর্ষের হিসেব ধরলে ঘটনার সময়কাল ৮০ কোটি বছর আগে। গত বছর ধরা পড়ার সময় ডিটেক্টরে প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল ওই তরঙ্গ।

কোনও তারার জীবদ্দশা শেষ হওয়ার পরে যে অতি-ঘনত্ববিশিষ্ট পদার্থ পড়ে থাকে তাকেই বলা হয় নিউট্রন স্টার। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের থেকে আড়াই-তিন গুণ বেশি ভরবিশিষ্ট নিউট্রন স্টার এর আগে দেখা যায়নি। তাই ছোট মাপের বস্তুটি নিউট্রন স্টার হলে বলতে হবে, এটাই এ যাবৎকালের উচ্চ-ভরসম্পন্ন নিউট্রন স্টার। আবার যদি সেটা কোনও ব্ল্যাকহোল হলে তা হলে বলতে হবে এত ছোট মাপের ব্ল্যাকহোল আগে দেখা যায়নি।

বিজ্ঞানীদের মতে, ওই মহাকর্ষীয় তরঙ্গ দুটি ব্ল্যাকহোলের সংযুক্তির ফলেও উৎপন্ন হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে এটাও বলতে হবে এটা সত্যিই এক বিস্ময়কর ঘটনা যেখানে পরস্পর সংযুক্ত হওয়া দুটি ভিন্ন বস্তু একটি আরেকটির থেকে প্রায় ৯ গুণ ভারী!

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা