ছবি: সংগৃহীত
বিজ্ঞান

আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের বিরল পাণ্ডুলিপি নিলামে বিক্রি 

নিউজ ডেস্ক: নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির বা আপেক্ষিকতা তত্ত্বের বিরল পাণ্ডুলিপিটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।

হাতে লেখা যাবতীয় গাণিতিক সমীকরণ আর তাদের সমাধান, বহু অসমাপ্ত পাণ্ডুলিপি তো ডাস্টবিনেই ফেলে দিতেন আইনস্টাইন। সেটাই ছিল তার অভ্যাস।

আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের একেবারে গোড়ার দিকের হাতে লেখা এই পাণ্ডুলিপিটি ভাগ্যগুণে বেঁচে গিয়েছিল আইনস্টাইনের এক অকৃত্রিম বন্ধুর সুবাদে। ১০৮ বছর আগের কথা। সেই পাণ্ডুলিপিই ছিল আইনস্টাইনের সাড়া জাগানো সাধারণ আপেক্ষিকতাবাদের উৎস।

৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটির পুরোটাই হাতে লেখা। যার মধ্যে ২৬ পাতা ধরে লিখেছিলেন আইনস্টাইন।
২০১৩ সালের জুনে, জুরিখে বসে। আর ২৫ পাতা জুড়ে লিখেছিলেন তার অকৃত্রিম বন্ধু সুইজারল্যান্ডের প্রযুক্তিবিদ মিশেল বেসো। সাধারণ আপেক্ষিকতাবাদ নিয়ে সেই সময় জুরিখে আইনস্টাইনের সঙ্গে বসে যিনি নানা গাণিতিক সমস্যার জট খোলার নেশায় বুঁদ হয়ে ছিলেন। আইনস্টাইন ও বেসোর যে সব গাণিতিক সমীকরণ ও তাদের সমাধান রয়েছে সেই পাণ্ডুলিপিতে তা যদিও ছিল ভুলে ভরা। ফলে, সেই গাণিতিক সমীকরণগুলি যে তাকে লক্ষ্য পৌঁছে দেবে না তা বুঝতে পেরেছিলেন আইনস্টাইন। কিছুটা হতোদ্যম হয়ে ইটালিতে তার বাড়িতে ফিরে গিয়েছিলেন বেসো। পরে জুরিখে বসেই অন্য পথ ধরে এগিয়ে অন্যান্য গাণিতিক সমীকরণের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছে যান আইনস্টাইন। একাই। যার প্রেক্ষিতে ২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত হয় আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ। যা ব্রহ্মাণ্ড সম্পর্কে সেই সময়ের যাবতীয় ধ্যান-ধারণাকে বদলে দেয়। ছয় বছর পর অর্থাৎ ১৯২১-এ নোবেল পুরস্কার পান আইনস্টাইন।

ইটালিতে ফিরে গিয়ে গাণিতিক সমীকরণগুলির কোথায় ভুল তা খোঁজা আর সেগুলি শুধরনোর চেষ্টা করেছিলেন বেসোও। পারেননি। তিনি হাল ছেড়ে দেন। কিন্তু সঙ্গে রেখে দিয়েছিলেন আইনস্টাইন ও তার হাতে লেখা সেই ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপি। মৃত্যুর আগে সেই পাণ্ডুলিপি তার ছেলে ভেরোর হাতে তুলে দিয়ে যান বেসো। ভেরো তা পরে তুলে দেন আইনস্টাইন ও বেসোর হাতে লেখা পাণ্ডুলিপির সম্পাদক পিয়েরি স্পেজিয়ালির হাতে। পরে আইনস্টাইনের গবেষণাপত্রগুলির সংগ্রহ প্রকাশের সময় স্পেজিয়ালি ওই পাণ্ডুলিপি তুলে দেন প্রকাশকের হাতে। ৭৬ বছর বয়সে ১৯৫৫ সালে মৃত্যু হয় আইনস্টাইনের।

ক্রিস্টিজ-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘সাধারণ আপেক্ষিকতাবাদের একেবারে গোড়ার দিকের যে দু’টি হাতে লেখা পাণ্ডুলিপির হদিশ মিলেছে এটি তার একটি। নিলামে চড়ানোর আগে অনুমান করা হয়েছিল এর মূল্য দাঁড়াতে পারে ২৪ লাখ থেকে ৩৫ লাখ ডলারের মধ্যে। কিন্তু যাবতীয় অনুমান ভুল প্রমাণ করে তার চার গুণ দামে শেষ হয় নিলাম। ফি-বাবদ পাণ্ডুলিপিটি বিক্রি হয় ১ কোটি ৩০ লাখ ডলারে। আইনস্টাইনের লেখা আর কোনো পাণ্ডুলিপির নিলামে এতটা দর চড়েনি এর আগে।

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা