বিজ্ঞান

পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা খুবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ দল আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে দলটি বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫তম স্থান অর্জন করেছে। ফার্মিনেফ দলের সদস্যরা হলেন-আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মো. নাঈম রিফাত, মো. লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।

জানা গেছে, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে মোট পাঁচটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে তিনটি দল সফলতা পেয়েছে। এদের মধ্যে স্কার্মিওন দেশে দ্বিতীয় ও বিশ্বে ১৬তম এবং ফিনিক্স দেশে অষ্টম ও বিশ্বে ২৩তম স্থান অর্জন করে।

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা