প্রবাস

‘ড. চাষী’ আ্যাপের উদ্ভাবক মদিনা আলীকে কাতারে সংবর্ধনা

আমিনুল হক, কাতার: কাতারের আন্তর্জাতিক কৃষিপণ্য মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি নারী উদ্যোক্তা আমেরিকা প্রবাসী মদিনা টেক লিমেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মদিনা আলী কৃষকদের জন্য ড. চাষী নামক আ্যাপসের উদ্ভাবন করে খাদ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ আবদান রাখায় তাকে সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম সমিতি কাতার।

আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

সোমবার (১৪ মার্চ) রাত বাণিজ্যিক এলাকা নাজমার কস্তুরি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ ইউসুফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু।

মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট শামীমা নবীর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপ কৃষি বিষয়ক সম্পাদক এফ আলম বুলবুল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন, তরুণ উদ্যোক্তা সি. এম হাসান, চট্টগ্রাম সমিতি কাতারের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হাসান লিটন, নাসির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রনি প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা