প্রবাস

ইয়েমেনে বাংলাদেশি কর্মী অপহৃত

সান নিউজ ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে কাজ শেষে ফেরার পথে জাতিসংঘের যে পাঁচ কর্মকর্তার বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম অপহৃত হয়েছেন। ইয়েমেনের আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ওই কর্মকর্তাদের অপহরণ করেছে বলে দাবি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন।

জাতিসংঘের অন্যতম মুখপাত্র গিকি রাসেল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইয়েমেনের আবিয়ান প্রদেশ থেকে পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে চার জনই ইয়েমেনের। শুধু সুফিউল আনাম বিদেশি। গত ১১ ফেব্রুয়ারি পাঁচ কর্মকর্তা অপহরণের শিকার হন।

সুফিউল আলম দুই দশক থেকে জাতিসংঘ কর্মরত। তিনি সংস্থাটির নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জাতিসংঘে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তার অবসরে যাওয়ার এবং ঢাকায় ফেরার কথা ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তার স্ত্রী কাজী নাসরিন আনাম ঢাকায় থাকেন। তাদের দুই সন্তানই কানাডাপ্রবাসী।

জানা গেছে, পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিতে নির্দিষ্ট অঙ্কের অর্থ ও সরকারি বাহিনীর হাতে আটক আল কায়েদার সদস্যদের মুক্তির দাবি করেছে জঙ্গি সংগঠনটি। পাঁচ কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ কাজ করছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কিয়েভ থেকে সরানো হচ্ছে মার্কিন দূতাবাস

বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জানানো হয়, বাংলাদেশি কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই চালাতে পারে বলে জানায় বাংলাদেশ মিশন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা