প্রবাস

মরিশাসকে রক্ত দিলো বাঙালিরা

কূটনৈতিক প্রতিবেদক: মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন মরিশাসের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনোস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপ্রাভাসি ঘাট, পোর্ট লুইসে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত মরিশাসের জাতীয় ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস রক্ত সংগ্রহ করে।

দেশটিতে দায়িত্বরত হাইকমিশনার রেজিনা আহমেদ আয়োজনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনদেরকেও গভীরভাবে স্মরণ করেন।

তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, রক্তের কোন বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার।

তিনি আরও বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।

মরিশাসের এ জে জিটু হাসপাতালের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ডা. রামপাতি বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাঁদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই মানবিক কর্মসূচির ভূয়শী প্রশংসা করেন এবং তিনি নিজেও রক্তদান করেন।

উক্ত কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের এর কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় স্বত:স্ফূর্তভাবে রক্তদান করেন। মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মরিশাসস্থ বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূয়শী প্রশংসা অর্জন করে। স্বাগতিক দেশের কোভিড-১৯ স্বাস্থ্য প্রটোকল এবং যথাযথ সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

হাইকমিশনার রেজিনা আহমেদসহ উপস্থিত অতিথিবৃন্দ রক্তদান করেন। অনুষ্ঠানে ৫৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় জনগণ স্বত:স্ফূর্তভাবে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা