ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে মরিশাসের প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন ও তার স্ত্রী সায়ক্তা রুপন।

আরও পড়ুন: সুন্দরবনের নদ-নদীর পানি বেড়েছে

শুক্রবার (১২ মে) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন তারা। এসময় তিনি সেখানে প্রার্থনা করেন এবং পূজা দেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিং রুপন, তার স্ত্রী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনের সময়, মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিং রুপনকে একটি উটোরিও (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং একটি ক্রেস্ট উপহার দেন।

আরও পড়ুন: ১০-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির রমেন মন্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত এবং জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

পৃথ্বীরাজসিং রুপন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটো সেশনে অংশ নেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’ এবং দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা