প্রবাস

মালয়েশিয়ান বাংলাদেশ দূতাবাস নিয়ে ভুয়া তথ্য 

কূটনৈতিক প্রতিবেদক: সম্প্রতি কতিপয় অনলাইন পোর্টালে প্রকাশিত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা সংক্রান্ত একটি প্রতিবেদন অত্র হাইকমিশনের নজরে এসেছে। এ প্রতিবেদনে বিভিন্ন রকমের তথ্যগত বিচ্যুতি রয়েছে, যা মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। দুঃখজনকভাবে এই প্রতিবেদনটি ঢাকাস্থ কিছু কিছু মিডিয়াতেও প্রচার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) মালয়েশিয়ান বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

লকডাউনকালীন সময়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবাসীদের মধ্যে সহজে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন বিগত এপ্রিল ২০২১ থেকে ৩৬টি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করে আসছে।

উল্লেখ্য যে, গত ৬/৭ মাসে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে রেকর্ড সংখ্যক দুই লক্ষের অধিক পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছানো হয়েছে, যার একটি বৃহৎ অঙ্ক ডাকযোগে বিতরণ করা হয়েছে। কোন ঝামেলা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছেন। এপয়েন্টমেন্টের পর দ্রুততম সময়ের মধ্যে তার পছন্দ মোতাবেক নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট হাতে পাচ্ছেন। এতে একদিকে যেমন প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে করোনার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারছেন এবং মালয়েশিয়াব্যাপী দীর্ঘমেয়াদী চলমান লকডাউনের মধ্যেও বাংলাদেশ পাসপোর্ট প্রদান প্রক্রিয়া চালু রাখা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে, হাইকমিশনের ডাকযোগে পাসপোর্ট সেবার বিস্তৃতি ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ফলে হাইকমিশনের হাতে থাকা প্রায় সকল পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা সম্পন্ন হয়েছে, তবে ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তরের সার্ভার জটিলতার কারণে বেশ কিছুসংখ্যক পাসপোর্ট এখনও পাইপলাইনে আছে। এ জটিলতা ইতোমধ্যে দূর হয়েছে বলে ঢাকা থেকে মিডিয়ার মাধ্যমে সকলকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে যে, খুব সহসাই ঢাকা থেকে পুনরায় হাইকমিশনে পাসপোর্ট আসা শুরু হবে এবং বাকি পাসপোর্টগুলোও হাইকমিশনে আসা মাত্রই যথাযথ প্রক্রিয়ায় অতি দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে। অন্যদিকে মালয়েশিয়া সরকার অনিয়মিতকর্মীদের নিয়মিতকরণ সংক্রান্ত রেক্যালিব্রেশন কর্মসূচির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে।

এমতাবস্থায়, বিশ্বব্যাপী করোনামহামারীর এই দুর্যোগকালী সময়ে মালয়েশিয়া প্রবাসীদের ভাই-বোনদের আতঙ্কিত না হওয়ার জন্য এবং সাধারণ প্রবাসীদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা