প্রবাস

দ. আফ্রিকায় আতঙ্কে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় মালাওয়ি নাগরিক কর্মচারীর হাতে পাঁচ বাংলাদেশি দোকান মালিক প্রাণ হারিয়েছেন। চলতি বছরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে উদ্বেগ জানিয়েছেন প্রবাসীরা।

তারা জানান, দক্ষিণ আফ্রিকায় মালাওয়ি নাগরিক কর্মচারীর রাখার ক্ষেত্রে সর্তক হতে হবে। বিশেষ করে অর্থ-মূল্যবান জিনিসপত্রের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মোসেল বে এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখ টেপ পেচানো অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বাংলাদেশি ব্যবসায়ী জামাল খান বলে নিশ্চিত করেছেন প্রবাসীরা। জামালের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।

জামাল খান দক্ষিণ আফ্রিকায় একটি দোকান চালাতেন। সেটির মালিকও তিনি। জামাল খানের মরদেহ উদ্ধারের পর থেকে তার দোকানের কর্মচারী আফ্রিকার মালাওয়ি নাগরিক পলাতক রয়েছেন। দোকানের ওই কর্মচারী মধ্যরাতে তাকে হত্যা করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে বলে প্রবাসীরা ধারণা করছেন।

তারা জানিয়েছে, জামাল খানের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কমিউনিটির কাছে হস্তান্তর করা হবে। তবে ধারাবাহিকভাবে বাংলাদেশি ব্যবসায়ী হত্যার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা