প্রবাস

সৌদি আরবে সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির 

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মাজরা এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। গুরুতর আহত তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের বেশি।

সৌদি আরবে কর্মরত নিহত ও আহত শ্রমিকদের সহকর্মী ও আত্মীয়রা জানান, গত মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় সৌদি আরবের তাবুক শহরের মাজরা এলাকায় কৃষিকাজ থেকে ফেরার পথে শ্রমিকদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলার সময় শ্রমিকদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশের পিলারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে আহত ও বেঁচে যাওয়া শ্রমিকেরা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের আবুল হেসেনের পুত্র বাজিদ মিয়া (৪০), একই গ্রামের উস্তার মিয়ার পুত্র আনহার মিয়া (২৪), হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের সালাউদ্দিন (২৪)। এ ছাড়া আরও অজ্ঞাতনামা দুজন সহ পাঁচজন দুর্ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে অন্যান্যরা হলেন, বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের রফিক মিয়ার পুত্র আব্দুর রউফ (৪৫), একই গ্রামের মাম্মদ আলীর পুত্র শরিফ উদ্দিন (৩৫), বলাকিপুরের দরছ আলীর পুত্র তাইদুল (৩৫), পৈলারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র নজরুল (৩২), হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের রফিক মিয়ার পুত্র খোকন মিয়া (২৫), কুষ্টিয়া জেলার মাইক্রোবাস চালক আকাশ (৩৫), নরসিংদী জেলার সুহেল (৩৫)। সৌদি পুলিশ নিহত পাঁচজনের মরদেহ উর্দূন রোডের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রেখেছে।

এ ব্যাপারে নিহত ও আহতদের পরিবারের লোকজন স্বজনদের মরদেহ সরকারিভাবে বাংলাদেশে নিয়ে আসা ও আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া জানান, আহত ও নিহতদের মধ্যে তাঁর ইউনিয়নের লোক বেশি। নিহতদের মরদেহ তাঁদের স্বজনের হাতে তুলে দেওয়ার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান। এ ছাড়া আহতদের যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় সে আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি। নিহত ও আহতদের জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা আমরা করে যাব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা