প্রবাস

মাইনের আঘাতে কুয়েত প্রবাসী নিহত

প্রবাস ডেস্ক : কুয়েতের আল আদির এলাকায় মাইন বিস্ফোরিত হয়ে আবুল (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।শনিবার (১৪ আগস্ট) সকালে একটি খোলা মাঠে হাঁটার সময় পায়ের নিচে পড়ে মাইনটি বিস্ফোরিত হয়। এতে তার হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি অবস্থাই তাকে জাহরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুলের বাড়ি ফেনী সদর উপজেলার শর্দী ইউনিয়নে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি প্রবাসে কৃষিকাজ করছিলেন। দেশে তার দুইটি মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরাক-কুয়েত যুদ্ধের সময় এসব মাইন মাটিতে পুতে রাখা হতো। দুর্ঘটনাবশত সেই মাইন থেকে এই মৃত্যু হতে পারে।

স্বজনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা