প্রবাস

ইরাকে জাতীয় শোক দিবস পালিত

কূটনৈতিক প্রতিবেদক: ইরাকের রাজধানী বাগদাদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিধিনিষেধ মেনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও ইরাকস্থ প্রবাসীদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। দিবসের শুরুতে সকাল ৭টায় দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। বেলা ১১টায় দূতাবাসে আগত সকলের কালো ব্যাজ ধারণ ও রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

পরে উপস্থিত দূতাবাস সদস্য ও কমিউনিটির অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামন্য কৃতিত্ব, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তাঁরা ১৫ আগস্ট ১৯৭৫ এ বর্বর হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

আলোচনা সভায় মোঃ ফজলুল বারী নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও সংগ্রামী জীবন-আখ্যান, আদর্শ ও দর্শনের প্রচারের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ও বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ করেন।

রাষ্ট্রদূত দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক অগ্রগতি ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত এবং ১৫ই আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে শহীদ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা