প্রবাস

অবৈধ মালদ্বীপ প্রবাসীদের বৈধতা চায়  বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে সহায়তা চাওয়া হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বুধবার (১৪ জুলাই) মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট মন্ত্রী ফাইয়াজ ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তা চান।

রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট মন্ত্রী জানান, করোনাভাইরাসের কারণে দেশটি অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া বন্ধ রেখেছে। তবে যেসব অবৈধ বাংলাদেশি এরই মধ্যে বৈধতা পেতে আবেদন করেছেন তাদের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

বৈঠকে অবৈধ কর্মীদের বৈধকরণ ছাড়াও দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ, উপযুক্ত বাসস্থান ও চিকিৎসাসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং দেশটিতে বাংলাদেশিদের প্রবেশে কোয়ারেন্টাইন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

মালদ্বীপের মন্ত্রী এসব বিষয়ে বাংলাদেশিদের জন্য নায্য অধিকার প্রাপ্যতার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বৈঠকে ঢাকা ও মালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন হাইকমিশনার ও মন্ত্রী।

এ সময় ডেপুটি মিনিস্টার মরিয়ম নাজিমা ও হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা