প্রবাস

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

সাননিউজ ডেস্ক : নিউইয়র্কে গাড়িচাপায় বরকত উল্লাহ মুন্না নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯টার দিকে শহরের ম্যানহাটনে এ দুর্ঘটনা ঘটে।

আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটনে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানায়, নিউইয়র্ক ম্যানহাটনের ইস্ট হাউস্টন এবং ক্লিনটন স্ট্রিট এলাকায় রেস্টুরেন্টের খাবার সরবরাহ করার সময় বরকত উল্লাহ মুন্নাকে একটি গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুন্না ম্যানহাটনে বাইকে ‘উবার ফুড’ ডেলিভারির কাজ করত। সে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। তিন বছর আগে সড়ক পথে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মুন্না।

এর আগে ৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নিউ জার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে বাইসাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি বাংলাদেশি যুবক লিপন আহমেদকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন লিপন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের লনু মিয়া তালুকদারের পুত্র। লিপন ৪ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কয়দিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা